টাঙ্গাইলে নবজাতকের লাশ উদ্ধার

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল পৌর এলাকার সিএনবি রোড় থেকে এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। সোমবার দুপুরে এ লাশটি উদ্ধার করা হয়। কন্যা শিশুর লাশটি নাভি কাটা এবং পলিথিনে মোড়ানো ছিল।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌর এলাকার সিএনবি রোড দিয়ে যাবার সময় হঠাৎ পলিথেনে মোড়ানো একটি নবজাতকের লাশ পথচারীরা। লাশটি দেখতে পেয়ে তাদের মধ্যে এক জন ৯৯৯ কল দেয়।

 

সকাল ১০ টার দিকে তিনি ওই জায়গায় কোন নবজাতকের লাশ দেখেননি ওই সকল পথচারীরা। কেউ রিক্সা বা অটোতে যাবার সময় নবজাতকের লাশটি ফেলে রেখে গেছে বলে পথচারীদের ধারনা।

 

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার (এসআই) আব্দুল ওহাব জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে সিএনবি রোডে পৌছাঁই। পরে পলিথিনে মোড়ানো নবজাতক কন্যা শিশুর লাশটি উদ্বার করি।নবজাতকের লাশটি সুরতহাল করে দাফনের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *