Home কৃষি, অর্থ ও বাণিজ্য কমলো এলপি গ্যাসের দাম, খুচরা মূল্য নির্ধারণ ৮৪২ টাকা

কমলো এলপি গ্যাসের দাম, খুচরা মূল্য নির্ধারণ ৮৪২ টাকা

0
127

নজর২৪, ঢাকা- বিশ্ববাজারে দাম কমায় দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) মূল্য দ্বিতীয়বারের মতো সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৯০৬ টাকা থেকে কমিয়ে ৮৪২ টাকা করা হয়েছে। এটি সর্বোচ্চ খুচরা মূল্য, যা ১ জুন থেকে কার্যকর হবে।

 

আর উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪১ টাকা ৭৪ পয়সা। আগে এটি ছিল ৪৪ টাকা ৭০ পয়সা।

 

আজ সোমবার (৩১ মে) এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

 

এর আগে গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের ​মতো এলপিজির দাম নির্ধারণ করেছিলে এই সংস্থা। সে সময় বলা হয়েছিল, বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে। পরে ২৯ এপ্রিল একদফা দাম সমন্বয় করা হয়।

 

গত ১২ এপ্রিল প্রথমবারের মত দেশে এলপিজির দাম নির্ধারণের পর মাসে মাসে সৌদি আরমকোর কন্ট্রাক্ট প্রাইসের ওপর ভিত্তি করে দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। সে অনুযায়ী এ নিয়ে দুইবার দাম পুনর্নির্ধারণ করা হল। দুইবারই ধাপে ধাপে দাম কমে এসেছে।

 

ভোক্তাদের অভিযোগ, কমিশনের পুনর্নির্ধারণে দাম কমলেও বাজারে সেই দামে সিলিন্ডার মেলে না। ঢাকাতেই ১২ লিটারের এলপিজির সিলিন্ডার বিক্রি হচ্ছে এক হাজার টাকার বেশি দামে। আবার কিছু কিছু প্রান্তিক এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে এলপিজির খবর পাওয়া যায়।

 

এ বিষয়ে এক প্রশ্নে বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, “বাস্তবায়নের একক দায়িত্ব বিইআরসির নয়, এটা সবার দায়িত্ব। বাণিজ্য মন্ত্রণালয় ও খনিজ সম্পদ বিভাগকে চিঠি দিয়ে দাম কার্যকর করার উদ্যোগ নিতে বলেছে বিইআরসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here