নান্দাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই অটোযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

 

শুক্রবার (২৮ মে) সকালে নান্দাইল চৌরাস্তা এলাকায় আঠারোবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার বাঁশহাটি গ্রামের বাবর আলীর ছেলে শাহাবুদ্দিন (২২) ও একই এলাকার বাসিন্দা আব্দুল খালেক (৬০)। আহত মজিবুর রহমান(৩৫) কেন্দুয়া উপজেলার শিমুলতলা গ্রামের আবুল হাশেমের ছেলে।

 

স্থানীয়রা জানান, আঠারোবাড়ির দিক থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাস ও নান্দাইল চৌরাস্তা থেকে তিন যাত্রী নিয়ে ওই দিকে যাওয়া একটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোযাত্রী আব্দুল খালেক(৬০) ঘটনা স্থলেই নিহত হন।

 

গুরুতর আহত অবস্থায় আরও দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিন (২২) কে মৃত ঘোষণা করেন। আহত মজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এদিকে ঘটনার পর স্থানীয় জনতা মাইক্রোবাস চালক শফিকুল ইসলামকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন বলে জানান নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *