রংপুরে একাধিক মামলা আসামী গ্রেফতার, ইয়াবা উদ্ধার

সাইফুল ইসলাম মুকুল, রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি রেজোয়ান হাবিবকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ।

 

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব গেনারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রেজোয়ান হাবিব পলাশ মিঠাপুকুর উপজেলার ময়েনপূর্ব পাড়া গ্রামের রফিকুল আলমের ছেলে।

 

পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব গেনারপাড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৭ পিস ইয়াবা উদ্ধারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত রেজোয়ান এলাকায় ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা ছিলেন।

 

সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭ পিস ইয়াবাসহ রেজোয়ান হাবিব পলাশকে আটক করা হয়। তার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় আরও ৫টি মাদকের মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *