শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গোপালপুরে মানববন্ধন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেওয়া দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত।

 

সাধারণ শিক্ষার্থীর আয়োজনে (২৫ মে) মঙ্গলবার গোপালপুর থানা মোড় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

উক্ত মানববন্ধন বক্তব্য রাখেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র মো. শামীম আল মামুন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র মো. ফয়সাল আহমেদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র মো. শাহিন আলম, করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র মো. আশিক হাসান, সহ আরো অনেকে।

 

বক্তারা বলেন দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে ছাত্ররা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে, এবং মোবাইল গেমস খেলায় লিপ্ত হচ্ছে এমনকি এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তাই শিক্ষামন্ত্রীর কাছে বিশেষ আবেদন অতিশীঘ্রই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *