নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর পিতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের সম্মানীত সদস্য প্রায়াত বীর মুক্তিযোদ্ধা হাজী মকবুল হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মে) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আলোচনা, দোয়া ও তবারক বিতরণ করা হয়। নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাবর আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাড়রা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার।
এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সোখন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, সদর ইউপি চেয়াম্যান একেএম কামরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা প্রমুখসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যানবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা, মরহুমের কর্মময় জীবনের নানা সাফল্য তুলে ধরেন ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য ২০২০ সালের ২৪ মে কোভিট-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বীরমুক্তিযোদ্ধা হাজী মকবুল হোসেন মারা যান।
