গোপালপুরের বীর মুক্তিযুদ্ধা শাহাদাত হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বসু বাড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা দলিল লেখক মীর শাহাদাত হোসেন (৭০) দুপুর ২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পি জি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন (ইন্নাঃ)।

 

মরহুমের জানাজার নামাজ (২৪মে) সোমবার সকাল ১০ ঘটিকায় গোপালপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা শেষে বসু বাড়ি পশ্চিমপাড়া সামাজিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার পক্ষে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, বক্তব্যে বলেন এক মাসে ৪ জন মুক্তিযোদ্ধা দাফন করেছিল, দলিল লেখক সমিতির সভাপতি মো.বিল্লাল হোসেন, জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম রফিক।

 

উনার মৃত্যুকালে স্ত্রী সহ একটি ছেলে ও একটি মেয়ে সহ অনেক শুভাকাঙ্ক্ষী রখে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *