Home জাতীয় ইসরায়েলের সঙ্গে সরকারের প্রেম কেন, প্রশ্ন ফখরুলের

ইসরায়েলের সঙ্গে সরকারের প্রেম কেন, প্রশ্ন ফখরুলের

0
105

নজর২৪, ঢাকা- ইসরায়েলের সঙ্গে সরকার নতুন প্রেম করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ মে) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতকি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দদ্বয় বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ই-পাসপোর্টে থেকে আগে যে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দদ্বয় ছিল, তা তুলে দেওয়ার। এখন যাদের ই-পাসপোর্ট দেওয়া হচ্ছে সেটাতে এই শব্দগুলো নেই। এটা নিয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতেও চেয়েছিল। তিনি বলেছেনও যে সবকিছু আগের মতোই থাকবে। আন্তর্জাতিক কারণে ‘একসেপ্ট ইসরায়েল’ কথাটি রাখছি না। কিন্তু কেন?

 

তিনি বলেন, ‘যে ইসরায়েল আমাদের শত্রু, পৃথিবীর শত্রু, ইসরায়েল মানবাধিকারকে ধ্বংস করছে। অনেকে বলেন যে, ফিলিস্তিনি ইসলামী রাষ্ট্র সেই জন্য সমর্থন দেবেন? না, আমরা সমর্থন করি ফিলিস্তিনি মানুষদের, কারণ তারা মানুষ, তাদের শিশুরা শিশু, গত কয়েকদিনে একশর মতো হত্যা করা হয়েছে। কয়েক বছর আগে প্রায় তিন লাখ শিশু হত্যা করা হয়েছিল। ইসরায়েল পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

 

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ সরকার কেন এই নতুন করে প্রেম করতে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে, কারণটা কী? কয়েকদিন আগে, আমি একটা যোগসূত্র দেই আপনাদের। কয়দিন আগে আল জাজিরাতে একটা রিপোর্ট হয়েছিল না, সেই রিপোর্টে এসেছিল যে একটা বিশেষ ডিভাইস সার্ভিলেন্স যন্ত্র, এ যন্ত্র অরিজিনালি ইসরায়েল থেকে সরবরাহ করা হয়েছে। এখন জনগণের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাহলে কী সরকার আবারও ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে?’

 

তিনি বলেন, একটা কথা আমরা সবাই জানি, ইসরায়েল কিন্তু গোয়েন্দাবৃত্তিতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। ওটা করেই কিন্তু তারা এখন শক্তিশালী দেশ হয়ে আছে। সুতরাং এই জিনিসগুলো নিয়ে অত্যন্ত উদ্বেগের সঙ্গে বাংলাদেশের মানুষ পর্যবেক্ষণ করছে, কোন দিকে যাচ্ছি আমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here