রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট প্রেসক্লাবের সামনে গণমাধ্যমকর্মীরা ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।
রাজারহাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি মোবাশ্বের আলম লিটন, সাংবাদিক আইয়ুব আলী আনছারী, জহুরুল ইসলাম মন্ডল, মোফাক্ধসঢ়;খারুল ইসলাম, শাহাদাৎ হোসেন লাল, এসএম মাসুদ রানা, আয়াতুল হোসেন জাহিদ, নুরুন্নবী শেখ, রেজাউল ইসলাম, ফারুক রেজা প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অতিরিক্ত সচিব জেবুন্নেছা সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের রোষানলে রোজিনা ইসলামকে প্রায় ৫ঘন্টা আটক রেখে লাঞ্চিত ও হত্যার চেষ্টা করা হয়েছে।
পরে তারই নামে আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। মানববন্ধনে এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবী করা হয়।
