Home দেশের খবর পাটগ্রামে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন

পাটগ্রামে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন

0
187

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ তার মুক্তির দাবি জানিয়েছেন লালমনিরহাটের পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

 

বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টার দিকে ঐ উপজেলা চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির ব্যানারে উক্ত মানববন্ধন শুরু হয়ে ঘন্টাব্যাপী চলে। এতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে যায় সাংবাদিক রোজিনা ইসলাম। এসময় রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা আটকে রেখে হেনন্তা করেছে। এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তারসহ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ঘটনার মূল হোতা অতিরিক্ত সচিবের কিভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন তা খতিয়ে দেখারও দাবি জানান হয়।

 

এসময় পাটগ্রাম উপজেলা পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও অপরাধ বিচিত্রার লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি জনাব সাফিউল ইসলাম প্রধান, ও সাধারণ সম্পাদক এবং দৈনিক চাঁদনী বাজার পাটগ্রাম উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান, সহ-সভাপতি দৈনিক যুগের আলো পাটগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম সবুজ, কোষাধক্ষ্য ও দৈনিক শুভ দিন, দৈনিক বাংলাদেশ ৭১ এবং দ্বীপ টিভি নিউজ এর লালমনিরহাট জেলা প্রতিনিধি সফিকুল ইসলাম ও সাংবাদিক মিঠু মুরাদ, সাংবাদিক মিনহাজ পারভেজ, সাংবাদিক দিপু হাসান, সাংবাদিক তৌহিদ মাহমুদ, সাংবাদিক রানা সহ উপজেলার সর্বস্তরের সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here