নান্দাইলে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৯ মে) নান্দাইল নতুন বাজারস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ১৭ই মে দৈনিকে কালের কণ্ঠ প্রতিকায় “আ. লীগ নেতার কারণে ৭ হাজার দুস্থের ঈদ মাটি” শিরোনামে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন করা হয়।

 

সংবাদ সম্মেলনে চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আবদুল কাদির তার লিখিত বক্তব্যে প্রকাশিত সংবাদটি অসত্য দাবী করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি বলেন, ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিএফ বিতরণের দায়িত্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আওয়ামীলীগ নেতাদের নয়।

 

এ সময় দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. মাহমুদর রহমান মান্না, মো. খায়সারুল আলম ফকির, মো.দেলোয়ার হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি মো.শফিকুল ইসলাম সালাম, ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ দিনার, মাহবুবুল হাছান রয়েল, তৌফিকুল ইসলাম মামুন প্রমূখ।

 

এ সংবাদ সম্মেলনে প্রায় ৩০ জন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *