সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, তাকে ৫ ঘন্টা আটকে রেখে হেনস্তা করা এবং হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকরা।
বুধবার সকালে কালীগঞ্জ শহরের মেইন বাসষ্টান্ডে অনুষ্ঠিত এক মানববন্ধনে তারা এই দাবি করেন। বক্তারা মানববন্ধন থেকে অবিলম্বে ওই সাংবাদিকের মুক্তির দাবি করেন।
কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাদিতে অনুষ্ঠিত এই মানববন্ধনে সাংবাদিক ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এসময় বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অজিত ভট্টার্চায্য, মানবাধিকার কর্মী শিবুপদ বিশ্বাস, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, সমকাল পত্রিকার প্রতিনিধি জামির হোসেন, মাই টিভির প্রতিনিধি মিঠু মালিথা ও কালেরকন্ঠ প্রতিনিধি নয়ন খন্দকার।
