শেরপুরে যুবকের লাশ উদ্ধার

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে পাবেল (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ মে) দুপুরে উপজেলার ভারেরা বড়বাড়ী এলাকার একটি কাঠের বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত পাবেল ওই এলাকার ফর্সা মিয়ার ছেলে।

 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর যাবত পাভেল মানষিক ভারসাম্যহীন রোগে ভুগছিল। কারো সাথে তেমন কথা বলতো না। মাঝে মধ্যে বাড়ি ঘর ভাংচুর করতো। মা-বাবা ও ভাই-বোনের সাথেও অস্বাভাবিক আচরণ করতো।

 

শনিবার রাতে সবার অগোচরে কোনো এক সময়ে বাড়ির পাশে কাঠ বাগানে একটি গামর গাছের ডালে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। রবিবার সকালে স্থানীয় লোকজন ওই গাছের ডালে তার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে।

 

নিহত পাবেলের বড় ভাই রুবেল মিয়া বলেন, পাবেল মাঝে মধ্যে রাতে ঘরের বাইরে যেতো। আবার ফিরে আসতো। গতকাল রাতে সে এমন কাজ করবে আমরা ভাবতেও পারিনাই।

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই নুর উদ্দিন বলেন, ঐ গাছের নিচে নিহত পাভেলের একটি লাল রঙের চেক শার্ট ও একটি কাচি পাওয়া গেছে। নিহতের পরনে ছিল লুঙ্গি। গলায় রশির দাগ আছে। তবে এ নিয়ে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নালিতাবাড়ী সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার আফরোজা নাজনীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *