Home দেশের খবর খুলনা সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

0
84

নজর২৪ ডেস্ক: সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মে) বিকালে পশ্চিম সুন্দরবনের তালবাটি ট্যাকের খাল এলাকায় ওই ঘটনা ঘটে।

 

নিহত রিজাউল ইসলাম(৩০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে।।

 

বুড়িগোয়ালিনী গ্রামের মিজান মোড়লসহ অনেকেই বলেন, রেজাউলসহ আমরা প্রায় ২৫ জন মৌয়াল গত সপ্তাহে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ দিয়ে মধু কাটার জন্য সুন্দরবন গিয়েছিলাম। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফেরার পথে হঠাৎ বাঘ ৩০ হাত দূর হতে ঝাপ দিয়ে তার উপর আক্রমণ করে। আমরা দেখতে পেয়েই ঝাঁপিয়ে পড়লে বাঘ রিজাউলকে ছেড়ে দিয়ে চলে যায়। ২০১৪ সালে রেজাউলের বাবা ইসলাম সরদারও বাঘের আক্রমণে মারা যায়।

 

বিষয়টি নিশ্চিত করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, বনজীবীদের মাধ্যমে বাঘের আক্রমণে রেজাউল নামে এক ব্যক্তির নিহতের বিষয়টি শুনেছি। সেসহ কয়েকজন কিছুদিন আগে মধু কাটার উদ্দেশে পাস নিয়ে বনে গিয়েছিল। তার মৃতদেহ উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে বলে জেনেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here