নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ভারড়া ইউনিয়নে খাষশাহজানী গ্রামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে নিম্নআয়ের মানুষকে আর্তমানবতার সেবায় পাশে থাকার উদ্যোগ গ্রহণ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভারড়া ইউনিয়ন শাখা।
১২ মে বুধবার বিকেলে খাষশাহজানী এম এ করিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, সভাপতিত্ব করেন ভারড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মোঃ শহিদুল ইসলাম সবুজ মাষ্টার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল শিকদার। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার এম এ মতিন ছামী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউনিয়ন কমান্ডার রহিজ উদ্দিন, নাগরপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আজিজুল হক, ভারড়া ইউনিয়ন সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
