Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রান গেল স্কুল ছাত্রের

ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রান গেল স্কুল ছাত্রের

0
74

তৌফিকুর রহমান (ভূঞাপুর টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে জয় তালুকদার (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার (১২ মে) দুপুরে উপজেলার কষ্টাপাড়া এলাকায়় এই দূর্ঘটনা ঘটে।

 

নিহত জয় উপজেলার বর্তমান গোবিন্দাসী গ্রামের ছানোয়ার হোসেন ছানু তালুকদারের ছেলে এবং গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন বন্ধু গোবিন্দাসী থেকে মোটরসাইকেল যোগে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিল। কষ্টাপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী করতোয়া পরিবহনের বাসের সাথে সংঘর্ষ হয়।

 

এতে মোটরসাইকেলকের পিছনে বসা জয় মহাসড়কে ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ধাক্কা দেওয়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি গাছের সাথে লাগিয়ে দেয়। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

 

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, ভূঞাপুরের গোবিন্দাসী থেকে জয় ও তার দুই বন্ধু মোটরসাইকেল যোগে সেতুর দিকে যাচ্ছিল। কষ্টাপাড়া নামক স্থানে পৌছালে তাদের মোটরসাইকেলের সাথে একটি বাসের সাথে ধাক্কা লাগে।

 

এসময় মোটর সাইকেলের পিছনে বসা জয় রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হলেও দুই বন্ধু অক্ষত রয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here