বগুড়ায় বৃদ্ধাকে গলাকেটে হত্যা

bogra

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার আছিয়া বেওয়া (৬৮) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ১১ মে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এর আগে রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

জানা যায়, খুন হওয়া আছিয়া বেওয়ার দুই নাতিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তারা হলেন আছিয়ার মেয়ে শেফালীর দুই ছেলে শিপন (২৪) ও ইয়াকুব (২০) । হত্যার ঘটনার পরেই রাত সাড়ে ১১ টায় তাদের নিজ বাড়ি ফুলবাড়ী পুলিশ ফাঁড়ি এলাকার কালিবালা থেকে থানা হেফাজতে নেওয়া হয়।

 

পুলিশের দাবি, স্থানীয়দের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন সন্ধ্যায় যখন আছিয়ার বাড়িতে কেউ ছিলনা তখন তার এই ২ নাতির মধ্যে একজন বাড়িতে আসে। এরপরেই তার গলা কাঁটা লাশ পাওয়া যায়।

 

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আমরা নিহতের দুই নাতিকে জিজ্ঞাসাবাদে থানা হেফাজতে নিয়েছি। যদি তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তবে গ্রেফতার দেখানো হবে। নইলে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *