Home জাতীয় ঈদে গার্মেন্টস শ্রমিকদের ছুটি ৫ দিন করার দাবি

ঈদে গার্মেন্টস শ্রমিকদের ছুটি ৫ দিন করার দাবি

0
100

নজর২৪, ঢাকা- পোশাক কারখানায় ঈদের ছুটি পাঁচ দিন করার দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক নেতারা। সরকার ঘোষিত তিন দিনের ছুটির পরিবর্তে তারা ৫ দিনের ছুটি চান।

 

রোববার (৯ মে) রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ঈদকে সামনে রেখে সারা দেশের শ্রম পরিস্থিতি নিয়ে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সভায় শ্রম প্রতিমন্ত্রীর কাছে এই দাবি তুলে ধরা হয়।

 

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, “আমরা বছরে দু’টি ঈদ উদযাপন করি। সারাবছর শ্রমিকরা এ দুটি ঈদের জন্য অপেক্ষা করেন। তাই শ্রমিকরা তিন দিনের ছুটি মানতে পারছেন না। তাই ছুটি আরও দুদিন বাড়ানোর দাবি করছি।’

 

অনুষ্ঠানে অন্য শ্রমিক নেতারাও একই দাবি জানিয়েছেন। এছাড়া শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ করার কথা বলেন।

 

শ্রমিক নেতাদের এমন দাবির প্রেক্ষিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ঈদের সরকারি ছুটি তিনদিনের বেশি দেওয়ার এখতিয়ার নেই।

 

মন্নুজান সুফিয়ান বলেন, সরকার নির্ধারিত তিনদিনের বেশি যদি কাউকে ছুটি দেওয়া হলে তবে তাকে অবশ্যই কর্মস্থলেই থাকতে হবে। কোনোভাবেই কর্মস্থল ত্যাগ করা যাবে না।

 

তিনি আরো বলেন, সরকারি ছুটি তিনদিন নির্ধারণ করা হয়েছে। এ বাইরে অনেক গার্মেন্টেসে ৫ থেকে ৭ দিন ছুটি দিয়েছে। ছুটি যাই হোক কর্মস্থলে অবস্থান করতে হবে।

 

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার কারণেই মালিকরা আজ শ্রমিক বান্ধব হয়েছে। রাষ্ট্রের প্রধান যদি শ্রমিকের পক্ষে থাকে সেই দেশ এগিয়ে যায়। তিনি বলেন, ছুটির দিন যদি শ্রমিকরা কাজ করেন তাহলে ওভারটাইম দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here