হেফাজত নেতা সাবেক এমপি শাহীনুর পাশা গ্রেফতার

নজর২৪, সিলেট- হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে সিলেট নগরের বনকলাপাড়ার আব্বাসী জামে মসজিদ থেকে তাকে আটক করেছে ঢাকা থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।

 

শাহীনুর পাশা চৌধুরী হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি।

 

গত চার দলীয় জোট সরকারের আমলে এই জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন শাহীনুর পাশা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর তার আসনে উপ নির্বাচনে নির্বাচিত হন তিনি।

 

সহিংসতা ও তাণ্ডবের দায়ে সারা দেশে হেফাজত নেতাদের গ্রেপ্তার অভিযান চললেও সিলেটে এই প্রথম পদবিধারী হেফাজতের কোনো নেতাকে গ্রেপ্তার করা হলো।

 

শাহীনুর পাশাকে গ্রেফতারের বিষয়টি সিলেটের বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ ময়নুল জাকির নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে গ্রেফতার করেছে। রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *