রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) দুপুরে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন খাদ্য গোডাউনে ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন, উপজেলা কৃষি অফিসার আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজাউর রহমান প্রমুখ।
ধান সংগ্রহের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান বলেন, স্বচ্ছভাবে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। কোন দালাল, টাউট-বাটপারের স্থান এখানে হবে না। উল্লেখ্য, এবারে ৩ হাজার ১শ’ ৫১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে জানা যায়।
