শেপুরে ভারতীয় মদসহ গ্রেফতার-২

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ৬ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। মঙ্গলবার (৪ মে) ভোরে উপজেলার গোমড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোমড়া গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে মো. খোরশেদ আলম (২৪) ও সন্ধ্যাকুড়া গ্রামের আঃ ছামাদের ছেলে মো. রাসেল মিয়া (২৫)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মনসুর আহাম্মদের তত্ত্বাধানে একদল পুলিশ গোমড়া গ্রামে অভিযান চালিয়ে খোরশেদ ও রাসেলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে ৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়।

 

পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মনসুর আহাম্মদ বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *