Home দেশের খবর চট্টগ্রাম কেজিতে তরমুজ বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা

কেজিতে তরমুজ বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা

0
84

নজর২৪, চাঁদপুর- চাঁদপুরে কেজি দরে তরমুজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের চৌধুরীঘাট ফলপট্টি ও স্টেডিয়াম রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট সামিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং কর্মকর্তা এনএম রেজাউল ইসলাম।

 

জেলা মার্কেটিং কর্মকর্তা এনএম রেজাউল ইসলাম বলেন, চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মার্কেটিং কার্যালয়ের যৌথ উদ্যোগে অসাধু ব্যবসায়ীদের কেজি দরে তরমুজ বিক্রি ঠেকাতে অভিযান চালানো হয়। অভিযানে চৌধুরীঘাট এলাকায় তরমুজ ব্যবসায়ী আলি সিকদার ও বিসমিল্লাহ ট্রেডার্স এবং স্টেডিয়াম রোড এলাকার আজওয়া স্টোরকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

তিনি বলেন, ব্যবসায়ীদের কাছে চালান কপি না থাকায় এবং কেজি দরে তরমুজ বিক্রি করায় এ জরিমানা করা হয়।

 

অভিযানে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি না করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান এনএম রেজাউল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here