ঢাকা- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের গ্রেপ্তার দাবিতে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রির) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বুধবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে আমরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি।
