Home জাতীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি

0
72

নজর২৪ ডেস্ক- করোনাভাইরাস পরিস্থিতিতে জাতিকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দেয়ার অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি করেছে বিএনপি।

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় দলটির নেতারা এ দাবি করেন। গত শনিবারের ওই সভায় সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

সভায় বিএনপির নেতারা বলেন, কোভিড-১৯ করোনাভাইরাস মোকাবিলা করতে সরকার শুধুমাত্র নিজেদের দুর্নীতির সুযোগ খুঁজেছে। জনগণের সঙ্গে প্রতারণা করে জাতিকে চরম স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দিয়ে নিজেদের অযোগ্যতা, দায়িত্বহীনতা ও দুর্নীতির প্রমাণ দিয়েছে।

 

তারা বলেন, জনগণকে এই চরম অনিশ্চয়তা ও জীবনের ঝুঁকি তৈরি করার অপরাধে সরকারকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। স্বাস্থ্যমন্ত্রীর এ ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত।

 

ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here