Home জাতীয় সীমান্ত দিয়ে যেন ম্যালেরিয়া মশা না আসে: স্বাস্থ্যমন্ত্রী

সীমান্ত দিয়ে যেন ম্যালেরিয়া মশা না আসে: স্বাস্থ্যমন্ত্রী

0
64

নজর২৪, ঢাকা- পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলো থেকে সীমান্ত দিয়ে যেন ম্যালেরিয়া মশা না আসে, সেজন্য সতর্কতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

 

তিনি বলেন, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করতে হলে আমাদের মশা নিধন করতে হবে। এজন্য আমাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেখা গেলো আমাদের দেশে ম্যালেরিয়া নির্মূল হলো, কিন্তু আশেপাশের দেশ থেকে ম্যালেরিয়াবাহী মশা চলে এলো। সে জন্য আমাদের সীমান্ত এলাকাগুলোতে সতর্কতা বাড়াতে হবে।

 

রোববার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোর সঙ্গে যৌথভাবে ম্যালেরিয়া মশা নির্মূল করতে হবে। তবে অনেক সময় দেখা যায়, এয়ার ট্রান্সপোর্টেও ম্যালেরিয়া মশা চলে আসে, সে জন্য আমাদের সজাগ থাকতে হবে।

 

দেশে ম্যারেরিয়ার প্রকোপ কমে আসছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৩০ সালের মধ্যে ম্যারেরিয়ামুক্ত দেশ গড়তে আমারা প্রধানমন্ত্রী শেখ হাসনিার নির্দেশনায় কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য, যে কোনো মূল্যে এ দেশকে ম্যারেরিয়ামুক্তি করবো, যেভাবে পোলিও মুক্ত করেছি।’

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশকে ম্যালেরিয়ামুক্ত করতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে প্রতিবেশি দেশের সঙ্গেও যুক্ত হয়ে কাজ করতে হবে।

 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here