Home দেশের খবর করোনা রোগীদের বাড়িতে খাদ্যসামগ্রী পাঠালেন রংপুরের জেলা প্রশাসক

করোনা রোগীদের বাড়িতে খাদ্যসামগ্রী পাঠালেন রংপুরের জেলা প্রশাসক

0
165

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পাঠিয়েছেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। শনিবার (২৪ এপ্রিল) রংপুর সিটি কর্পোরেশন এলাকায় করোনা আক্রান্তদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌছানো হয়।

 

রংপুর জেলা প্রশাসনের কর্মকর্তাগণ খাদ্যসামগ্রী নিয়ে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি যান। এসময় করোনা আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।

 

জেলা প্রশাসন সূত্র জানায়, করোনা আক্রান্তদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে। এছাড়া রংপুর সিটি কর্পোরেশন এর পক্ষ থেকেও এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করার বিষয়ে যোগাযোগ হয়েছে মর্মে জেলা প্রশাসন সূত্র জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here