গোপালপুরে খাল অবৈধ দখল উচ্ছেদ অভিযান

মো.নুর আলম, গোপালপুরে (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার ভূয়ারপাড়ায় ঝিনাই নদীর শাখা খাল অবৈধভাবে দখল করে বালু দিয়ে ভরাট করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (২২শে এপ্রিল) বেলা ১২টায় অবৈধভাবে খাল দখলের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক।

 

ভূয়ারপাড়ার সলিমুদ্দিনের ছেলে আইয়ুব আলী (৪৫) অবৈধভাবে মাটি ফেলে খালটির পানি প্রবাহে বাধা সৃষ্টি করায় বাইশকাইল, ভূয়ারপাড়া ও নবগ্রাম সহ আশেপাশে গ্রামের হাজার হাজার একর আবাদি জমির ধান ভারী বৃষ্টি হলেই তলিয়ে যেতো, এতে কৃষকরা ধান ঘরে তুলতে না পারায় উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করেন।

 

এসময় সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলর বৃন্দ।

 

আইয়ুব আলীর ছোট ভাই সাংবাদিকদের জানান এই জমিটি খাল সহ আমাদের ক্রয়কৃত জমি, পাশাপাশি অন্যরা মাটি ভরাট করছে বিধায় আমরাও বালু ফেলেছিলাম ।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক জানান আশেপাশে আরো কিছু খাল দখল করা জমি রয়েছে পর্যায়ক্রমে সেগুলো আমরা উচ্ছেদ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *