আদ্-দ্বীন মেডিকেল জার্নালের মোড়ক উন্মোচন

যশোর প্রতিনিধি: আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ যশোরে জার্নাল প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মেডিকেল কলেজের ডাঃ আব্দুস সবুর লেকচার থিয়েটারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

 

এতে সভাপতিত্ব করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ও আদ্-দ্বীন মেডিকেল জার্নাল এর এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ গোলাম মুক্তাদির। অনুষ্ঠানের শুরুতে তিনি স্বাগত বক্তব্য রাখেন। পরবর্তীতে তিনি বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের সাথে নিয়ে জার্নালটির মোড়ক উন্মোচন করেন।

 

আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্নালের এক্সিকিউটিভ এডিটর আদ্-দ্বীন সকিনা সকিনা উইমেন্স মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এ এস এম রিজওয়ান, গাইনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ হাসানুজ্জামান, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এস এম আবু আহসান।

 

আরো বক্তব্য রাখেন, ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ হাদিউজ্জামান, বায়োকেমেষ্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মারুফা আক্তার, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম ও গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ ইমদাদুল হক।

 

আদ্-দ্বীন মেডিকেল জার্নালের সার্বিক দিক উপস্থাপন করেন এডিটর ইন চীফ ও অত্র মেডিকেল কলেজের উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডাঃ সনজয় সাহা।

 

সবশেষে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ ডাঃ গোলাম মুক্তাদির তার সমাপনি বক্তব্যের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্ত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ সায়মা হাফিজ সিমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *