ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই রোগী!

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন নিজেই যেন রোগী। দীর্ঘদিন ধরে বেহাল দশায় চরম ভোগান্তি নিয়ে চলছে ৫০ শয্যার এই হাসপাতালটি।

 

বিভিন্ন সমস্যা থাকায় উন্নত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না উপজেলাবাসী। বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা প্রতিদিনই পড়ছেন চরম ভোগান্তিতে। পুরাতন এ ভবণটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

 

আলট্রাসনোগ্রাফি মেশিন থাকলেও এখন পর্যন্ত তা চালু হয়নি। নেই ডেন্টাল চিকিৎসার সরঞ্জাম।জরুরী বিভাগে নেই চেয়ার টেবিল। এছাড়াও চিকিৎসকদের সুরক্ষা সামগ্রীরও অভাব রয়েছে বলে জানাগেছে।

 

একটি জেনারেটর থাকলেও তেলের বরাদ্দ না থাকায় তা ব্যবহার হচ্ছে না। ফলে রাতে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালে ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয় এমন অভিযোগ রোগীদের।

 

এখানে ঝাড়ুদার পোষ্ট থাকলেও নেই কোন ঝাড়ুদার কিংবা পরিচ্ছন্নতাকর্মী। টয়লেটগুলোতে নোংরা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে রোগীদের ভোগান্তির যেন কোন শেষ নেই। ডাক্তার ও সেবিকারাও রয়েছে এ ভোগান্তিতে। সরকারের বরাদ্দ লুটপাটেরও অভিযোগ রয়েছে হাসপাতাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

 

এ বিষয় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুনীবুর রহমান জুয়েল সমস্যার কথা স্বীকার করে জানান, আমাদের হাসপাতালে বেশ কিছু সমস্যা রয়েছে। এগুলো সমাধান হলে আমরা উন্নত সেবা দিতে পারবো। তবে এবিষয় তিনি আর কোন কথা বলতে রাজি হননি।

 

এ ব্যাপারে ঝালকাঠি সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী বলেন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সমস্যা গুলো রয়েছে তা সমাধানের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। আশা করি অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *