Home জাতীয় হুমকি-ধমকি দিয়ে লাভ নেই, বেঁচে থাকা পর্যন্ত লড়াই চলবে: ভিপি নুর

হুমকি-ধমকি দিয়ে লাভ নেই, বেঁচে থাকা পর্যন্ত লড়াই চলবে: ভিপি নুর

0
170

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান না- ফেসবুক লাইভে এসে এমন মন্তব্য করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গত দুইদিনে ঢাকা ও সিলেটে তিনটি মামলা হয়েছে।

 

ডিজিটাল নিরাপত্তা আইনে এসব মামলা দায়েরের পর সোমবার (১৯ এপ্রিল) রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নুরুল হক হক।

 

সেখানে ভিপি নুর বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। নেতা, এমপি-মন্ত্রী হওয়ার খায়েসে রাজনীতি করলে এতোদিনে অনেক কিছু পাওয়ার সুযোগ ছিলো। শুধুমাত্র দেশ ও দেশের মানুষের কথা ভেবে আপোষ করিনি।

 

তিনি বলেন, দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধুও জীবনের বড় একটা সময় কারাগারে কাটিয়েছে। ওটাই প্রেরণা। তাই হুমকি-ধমকি, চাপ দিয়ে লাভ নেই।

 

ভিপি নুর বলেন, আজীবন তো আর পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। ভারতীয় আদিপত্যের ফ্যাসিবাদীদের কবল থেকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আপোষ করলে, পরবর্তী প্রজন্ম অভিশাপ দিবে। তাই বেঁচে থাকা পর্যন্ত দেশের স্বার্থে এ লড়াই চলবে ইনশাআল্লাহ। আর মরে গেলে পরবর্তী প্রজন্ম চালিয়ে নিবে।

 

দেশবাসীর প্রতি আহ্বান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে তৈরি করুন। জনগণ জেগে না উঠলে এ জাতির ভাগ্য আকাশে ঘোর অন্ধকার। যার পরিণতি কারো জন্যই সুখকর হবে না। সিরিয়া, ইরাক, আফগানিস্তান, মিয়ানমার সেটাই বার্তা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here