শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে একই সাথে ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে উত্তর ধুরুং তেলিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সকালে তেলিয়াকাটা গ্রামের রেজাউল করিমের শিশু কন্যা আয়েশা বেগম (৪) ও একই গ্রামের কামাল হোসেনের শিশু কন্যা মুনতাহা (৪) পাশের পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর খোঁজ পেয়ে তাদের পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।





