খালেদা জিয়াকে পাকিস্তান-জাপান দূতের চিঠি

নজর২৪, ঢাকা- করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তার কাছে চিঠি দিয়েছেন জাপানের রাষ্ট্রদুত ইতো নাওকি ও পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) জাপানের রাষ্ট্রদূত এবং বুধবার পাকিস্তানের হাইকমিশনার বেগম জিয়ার কাছে এ চিঠি পাঠান।

 

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুর সাত্তার এর বরাত দিয়ে বিষয়টি জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

 

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র কোভিড-১৯ সংবাদ পেয়ে শারীরিক সুস্থতা কামনা করে তারা চেয়ারপারসনের কাছে পত্র পাঠিয়েছেন।

 

গত রোববার খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত তার বাসার অন্তত ৯ জন। গুলশানের বাসভবন ফিরোজার দ্বিতীয় তলায় একটি রুমে চিকিৎসা চলছে বিএনপি নেত্রীর।

 

করোনায় আক্রান্ত হলেও বিএনপি থেকে বলা হচ্ছে খালেদা জিয়ার জ্বর, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনো উপসর্গ নেই। তার চিকিৎসার তদারকিতে রয়েছেন লন্ডনে অবস্থান করা পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তিনি খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *