Home জাতীয় রমজানের প্রথম দিন যেভাবে কাটলো খালেদা জিয়ার

রমজানের প্রথম দিন যেভাবে কাটলো খালেদা জিয়ার

0
115

নজর২৪ ডেস্ক- পবিত্র মাহে রমজানের প্রথম দিন কুরআন তেলাওয়াত আর ইবাদত-বন্দিগী করে সময় কাটিয়েছেন খালেদা জিয়া। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামের সাথে আলাপ করে এ কথা জানা যায়।

 

সেলিমা ইসলাম বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এইটুকু বলতে পারি যে তার অবস্থা স্থিতিশীল, ভালো ইম্প্রুভ করছে। আপনারা উনার জন্য দোয়া করবেন।’

 

‘রমজান মাস বুঝতেই পারেন। এখন কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহরিমা, দোয়া-দরুদ, নামাজ পড়ে সময় কাটছে তার। টেলিফোনে আমরা কথা-বার্তা বলছি নিয়মিত।’ ছোট ভাইয়ের বাসা থেকে ইফতারি যাবে বলে জানান তার বোন সেলিমা ইসলাম।

 

করোনা আাক্রান্ত হওয়ার পর আত্মীয়-স্বজন কেউ বাসায় আসছেন না। তারা টেলিফোনে খালেদা জিয়ার সাথে কথা বলছেন নিয়মিত। ভাইদের বাসা থেকে তার জন্য খাবার নিয়ে আসা হয়।

 

নমুনা পরীক্ষার ফলাফলে রোববার খালেদা জিয়ার করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকীর নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিৎসকদের একটি টিম চিকিৎসা শুরু করেছে।

 

করোনায় আক্রান্ত হওয়ার পর বিশেষজ্ঞ নিয়ে গঠিত চিকিৎসক টিম খালেদা জিয়ার সাথে দেখা করে চিকিৎসার ব্যবস্থাপত্র দিয়েছে। নিয়মিতই তার ব্যক্তিগত চিকিৎসক ডা: মো: আল মামুন ফিরোজায় গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা মনিটরিং করেন এবং সেগুলোর রিপোর্ট চিকিৎসক টিমের প্রধানকে অবহিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here