Home আলোচিত প্যান্ট চুরি: ৩২০ টাকা জরিমানা দিলেন সেই ছাত্রলীগ নেতা

প্যান্ট চুরি: ৩২০ টাকা জরিমানা দিলেন সেই ছাত্রলীগ নেতা

0
132

নজর২৪ ডেস্ক- একটি মার্কেটের শোরুম থেকে প্যান্ট চুরি করে ভেগে গিয়ে ভেবেছিলেন কেউ দেখেনি। কিন্তু মানুষ না দেখলেও দেখে ফেলেছিল সিসিটিভি ক্যামেরা। আর তাতেই ধরা খেলেন রাজশাহীর তানোরের এক ছাত্রলীগ নেতা। তবে শাস্তি বেশি হয়নি, দোষ স্বীকার করায় ৩২০ টাকা জরিমানা গুনে রক্ষা পেয়েছেন।

 

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম মিজানুর রহমান ওরফে জুয়েল রানা। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আর ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া বাজারের প্রদ্বীপ সুপার মার্কেটে।

 

অভিযোগ উঠেছে, জুয়েল রানা ওই মার্কেটের গার্মেন্ট ব্যবসায়ী প্রসেনজিতের দোকান থেকে প্যান্ট চুরি করেন। চুরির এক দিন পরে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বিষয়টি।

 

তবে ছাত্রলীগ নেতা জুয়েল রানার দাবি, আমি প্যান্টটা চুরি করিনি। মজা করেছি। সন্ধ্যায় মজা করে-সকালে ওই প্যান্ট পরে এসে টাকা দিয়ে দিয়েছি। একজন অপরিচত মানুষ আমাকে মার্কেটের পেছনে পানের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায়। এর পর থেকে আমি আর কথা বলতে পারিনি। নেশা নেশা লাগছিল। বিষয়টি অনেকেই জেনে যাবে, তাই কোনো কথা না বলে প্যান্টটা নিয়ে যাই।

 

আর গার্মেন্ট ব্যবসায়ী প্রসেনজিৎ জানান, শনিবার বিকেলের পর প্যান্টটা চুরি হয়। তিনি দোকানে ছিলেন না। তার ছোট ভাই দ্বীপ ছিল। তিনি প্যান্টটা দেখতে না পেয়ে দ্বীপকে জিজ্ঞেস করেন। সে-ও বলতে পারে না। এরপর পাশের দোকানের সিটিটিভির ফুটেজ দেখে রানাকে শনাক্ত করেন।

 

পরে তাকে ফোন দিলে জুয়েল রানা তাকে জানায়, ভাই আমি বিষয়টি আপনাকে বলব বলে মনে করতেছিলাম। কিন্তু আপনিই ফোন দিলেন। এরপরে জুয়েল রানা মার্কেটে আসে। পরে গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি সারওয়ার ও সম্পাদক পাপুল সরকারের উপস্থিতিতে ৩২০ টাকা জরিমানা দেন এবং ঘটনার জন্য ক্ষমা চান।

 

জেলা ছাত্রলীগের সভাপতি মেরাজুল ইসলাম মেরাজ বলেন, অভিযোগ খতিয়ে দেখে জুয়েল রানার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here