স্ত্রীকে তালাকের ভয় দেখিয়ে শ্বাশুড়িকে ধর্ষণের অভিযোগ

নজর২৪ ডেস্ক- স্ত্রীকে নির্যাতন ও তালাক দেওয়ার হুমকি দিয়ে শ্বাশুড়িকে (৫৫) ধর্ষণের অভিযোগ উঠেছে সাহাব উদ্দিন (৪০) নামে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। ময়মনসিংহ নগরীর তাজমহল এলাকার বিহারী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

 

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, মঙ্গলবার (১৩ এপ্রিল) স্বামী সাহাব উদ্দিনের নামে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন স্রী।

 

এর আগে শনিবার (১০ এপ্রিল) এ ঘটনা জানাজানি হলে সাহাব উদ্দিন পালিয়ে যায়। তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 

তবে মহাজির রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলভমেন্ট মুভমেন্ট (এমআরডিএম) এর সভাপতি ওয়াসি আলম বসির বলেন, এ ঘটনা আমাদের লোকজনের কাছে অত্যন্ত নিন্দনীয়। তাই আমরা ময়মনসিংহে এসেছি, উভয় পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।
যদি কোনো সমাধান না হয়, তাহলে আইনি প্রক্রিয়ায় আমরা এগোব।

 

মহিলা আওয়ামী লীগ নেত্রী ও প্রতিবেশী নার্গিস আক্তার বলেন, এমন লজ্জাজনক ঘটনা ঘটেছে যা মুখে আনাও পাপ। স্ত্রীর মা আর নিজের মা একই কথা। কিন্তু সাহাব উদ্দিন এ লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।

 

সেই শাশুড়ি বলেন, আমি অন্যের বাসায় কাজ করে মেয়ের পরিবারকে টাকা পয়সা পাঠাই। সম্প্রতি কাজ না থাকায় মেয়ের বাসায় বেড়াতে যাই। কয়েক মাস আগে রাতে হঠাৎ করে মেয়ের জামাই আমাকে জড়িয়ে ধরে। আমাকে হুমকি দেয়। কাউকে জানালে তোর মেয়েকে মেরে ফেলব। আমাকে এখান থেকে যেতেও দেয় না। লোক লজ্জার ভয়ে কাউকে কিছু বলিনি। কিন্তু প্রায় প্রতিদিন আমার ওপর নির্যাতন করতে শুরু করে সে। এখন বাধ্য হয়ে সবাইকে বলছি।

 

তিনি বলেন, তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করেছে। তার সাথে শারীরিক সম্পর্ক না করলে মেয়েকে নির্যাতনসহ তালাক দেওয়ার হুমকি দিয়েছে। মেয়ের সংসার টেকানোর জন্যই বাধ্য হয়ে শারীরিক সম্পর্ক করেছি।

 

নির্যাতনের স্বীকার ঐ নারীর মেয়ে জানান, ১০ বছর আগে শাহাব উদ্দিনের সাথে আমার বিয়ে হয়। আমার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে নানা অজুহাতে আমাকে মারধর করতো। মাস খানেক আগে মা আমার বাসায় বেড়াতে আসে। কয়েকদিন পর মা চলে যেতে চাইলে আমার স্বামী যেতে দেয়নি। এখন বুঝেছি কেন যেতে দেয়নি। আমার বাবা নেই। আমি অনেক অসহায়। আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছে আমার স্বামী। আমি এই ঘটনার বিচার চাই।

 

এ বিষয়ে সাহাব উদ্দিনের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তিনি দৌড়ে পালিয়ে যান।

 

স্থানীয় রফিকুল ইসলাম এবং আবুল হোসেন জানান, এর আগে ওই লোকের বিরুদ্ধে ভাতিজীর সাথেও অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে। সমাজে এমন ন্যাক্কার জনক ঘটনা বন্ধে, সাহাব উদ্দিনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *