হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক গ্রেফতার

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সংগঠনটির মুখপাত্র ও শীর্ষস্থানীয় নেতাদের একজন।

 

পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন গতকাল রোববার সন্ধ্যায় আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে সোমবার (১২ এপ্রিল) দুপুরে ইসলামাবাদীর ছোট ভাই ফয়েজুল হক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘বড়ভাই হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সন্ধান পাওয়া গিয়েছে। তিনি ঢাকা ডিবি অফিসে আছেন, সুস্থ আছেন। উদ্বিগ্ন না হয়ে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।’

 

গতকাল হাটহাজারী মাদরাসার বৈঠক শেষ করে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে নিখোঁজের পর থেকে হেফাজতের একাধিক নেতা দাবি করেছিলেন, তিনি হাটহাজারী থানায় আটক আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *