‘ফাঁকা’ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ!

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার- করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশব্যাপী প্রথম ধাপের লকডাউন চলমান থাকলেও, ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছে মানুষ।

 

আজ সোমবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় লক্ষ্য করে দেখা যায়, যানবাহনের খুব বেশি চাপ না থাকলেও মানুষ বিচ্ছিন্নভাবে অটোসিএনজি, মোটর সাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিকআপভ্যানে স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে। কিছু কিছু টাঙ্গাইলগামী পিকআপভ্যানে দেখা যায় আসবাবপত্রসহ ঘরে ফেরা মানুষের চিত্র।

 

মোটরসাইকেল ও অটো সিএনজিতে গাদাগাদি করে যাচ্ছে মানুষ। কেউ কেউ আবার যানবাহন না পেয়ে পায়ে হেটেই ছুটছে গন্তব্যের দিকে। কেউ আবার শিশু বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে যানবাহনের অপেক্ষায়। তবে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান চলাচলের কিছুটা চাপ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *