Home দেশের খবর ঢাকা বৃষ্টি চেয়ে খোলা মাঠে নামাজ পড়লেন হাজারো মানুষ

বৃষ্টি চেয়ে খোলা মাঠে নামাজ পড়লেন হাজারো মানুষ

0
73

নজর২৪, মুন্সিগঞ্জ- গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ বা সালাতুল ইসতেখারা নামাজ আদায় করেছেন মুন্সিগঞ্জের গজারিয়া এলাকাবাসী।

 

রোববার (১১ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঘোষআনী গ্রামে হাজারো ধর্মপ্রাণ মানুষ দুই রাকাত ‘ইসতিসকার নামাজ’ আদায় করেন।

 

নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বয়রাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. সোলেমান।

 

মুসুল্লিরা বলেন, বৃষ্টির জন্য নামাজ পড়াকে ‘ইসতিসকা’ নামাজ বলা হয়। আল্লাহ তাআলা সৃষ্টির কল্যাণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। কুরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণের কথা উল্লেখ করেছেন। বৃষ্টির পানি বর্ষণের মাধ্যমে আল্লাহ মানুষের জন্য রিজিকের ফয়সালা করেন।

 

হাদিস শরিফে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সা.) বৃষ্টি প্রার্থনার সময় বলতেন, ‘হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে এবং তোমার পশুদের পানি দান করো আর তাদের প্রতি তোমার রহমত বর্ষণ করো এবং তোমার মৃত জমিনকে জীবিত করো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here