নজর২৪, চট্রগ্রাম- চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজত ইসলাম বাংলাদেশের সভা রোববার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শুরু হয়েছে।
সভায় সভাপতিত্ব করছেন সংগঠনের আমির ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক জুনায়েদ বাবুনগরী। সভায় ৩৫ জনের মতো কেন্দ্রীয় কমিটির নেতা উপস্থিত রয়েছেন।
রোববার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক চলছে। এখন কিছু বলা যাবে না। বৈঠক শেষে বিস্তারিত জানা যাবে।’
তবে সূত্র জানায়, হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ সাম্প্রতিক সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে আজকে বৈঠক হচ্ছে।
