Home দেশের খবর বগুড়ায় ৩ হাজার মুরগি আগুনে পুড়ে ছাই

বগুড়ায় ৩ হাজার মুরগি আগুনে পুড়ে ছাই

0
109

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার একটি মুরগির খামারে অগ্নিকান্ডে তিন হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। ৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার দহিলা গ্রামের মুনছুর রহমানের মুরগির খামারে বৈদুতিক শটসার্কিট থেকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মুনছুর রহমান বলেন, আগুনে আমার মুরগির খামারের ৪টি শেড ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওই চারটি শেডে তিন হাজার মুরগি ছিল।

 

শিবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here