জামাই পছন্দ না হওয়ায় বিয়ের ২০ দিনের মাথায় তরুণীর আত্মহ’ত্যা

নজর২৪, নওগাঁ- নওগাঁর রাণীনগরে জামাই পছন্দ না হওয়ায় বিয়ের মাত্র ২০ দিনের মাথায় তপতি রাণী (১৮) নামে এক নববধূ গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 

শনিবার (১০ এপ্রিল) দুপু‌রে উপজেলার কাশিমপুর হালদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তপতি ওই গ্রামের দেবনাথ হালদারের মেয়ে।

 

নিহত তপতির মা তুলশি রাণী বলেন, গত ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে নাটোর লালপুর উপজেলার তারাপুর মন্ডলপাড়া গ্রামের যুগল চন্দ্রের ছেলে মিঠুন চন্দ্রের (২৩) সঙ্গে বিয়ে হয় তার মেয়ে তপতির। বিয়ের মাত্র কয়েকদিন পর থেকে জামাই পছন্দ না হওয়ায় সংসার করবে না জিদ ধরে নানারকম টালবাহনা করতে থাকে। একপর্যায়ে শুক্রবার তপতির বড় ভগ্নিপতি শিবেন চন্দ্রকে জামাই-মেয়েকে নিতে পাঠায়।

 

গতকাল শুক্রবার সন্ধ্যায় জামাই মিঠুনসহ মেয়ে তপতি বাড়িতে পৌঁছে। এরপর রাতে তপতি কেন সংসার করবে না এসব জানার পর পরিবার থেকে সংসার করতে অনুরোধ জানানো হয়। রাতে মা-মেয়ে একরুমে এবং দুই জামাই একরুমে ঘুমিয়ে পরে। শনিবার সকালে মা তুলশি রাণী ঘুম থেকে টয়লেটে চলে যায়।

 

এরপর ফিরে এসে দেখতে পান মেয়ে তপতি গলায় ওড়না পেচিয়ে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আহত্মহত্যার চেষ্টা করছে। এসময় মা তুলশির চিৎকারে লোকজন ছুটে এসে তপতিকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় তপতির বাবা দেবনাথ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। দুপুর নাগাদ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *