টাঙ্গাইলে দুই সন্তানের জননীর আত্মহত্যা

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: টাঙ্গাইল সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়ায় ফাঁসি নিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে করটিয়া শীলপাড়া ভবতোষ মাঝির পরিত্যক্ত এক ঘরে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম মল্লিকা বেগম (৩১)। সে সদর উপজেলার গোসাইবাড়ী কুমল্লি গ্রামের মো. মিন্টু মিয়ার মেয়ে।

 

জানা গেছে, আট বছর পুর্বে মির্জাপুর উপজেলার হাট ফতেপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে বাদল মিয়ার সাথে পারিবারিক ভাবে মল্লিকার বিবাহ হয়। তাদের ঘরে মোস্তাকিন (৬) ও মুজাহিদ (৪) নামের দুইটি পুত্র সন্তান রয়েছে। স্বামী বাদল মিয়া অটোরিক্সা চালক। শুক্রবার রাত থেকে মল্লিকার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

 

নিহতের বাবা মিন্টু মিয়া জানান, শনিবার সকালে শীলপাড়া এলাকার ভোজন শীল ফোনে তাকে জানায় শীল পাড়ায় তার মেয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তিনি স্থানীয় ইউপি সদস্য মো. শাহিনকে ঘটনাটি জানান। পরে শাহীন মেম্বার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্বার করে।

 

এ বিষয়ে করটিয়া ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু বলেন, যেহেতু ফাঁসির ঘটনা ময়না তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

 

টাঙ্গাইল সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. ওয়াজেদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

 

তিনি আরো বলেন, নিহতের বাম হাতে একাধিক ক্ষতের চিহ্নের দাগ পাওয়া গেছে। সম্ভবত ব্লেড দিয়ে কাটার ফলে ক্ষতের সৃষ্টি হয়েছে। নিহতকে কেউ আত্মত্যার প্ররোচনা দিয়ে থাকতে পারে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *