নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামকে প্রতিরোধের জন্য কার্যকর আইন আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (১০ এপ্রিল) দুপরে রাজধানীর কুর্মিটোলায় আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে করোনা ভাইরাসের (কোভিড-১৯) কোভিড-১৯ গ্রহন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানান।
আইনমন্ত্রী বলেন, দেশে অরাজকতা, জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করলে সরকার তাদের (হেফাজতে ইসলামের) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে।
তিনি বলেন, আবারও স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি দেশে অরাজকতা, জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করেন, এই সরকার তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নিবে। আমাদেরকে, জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সেবা করার দায়িত্ব দিয়েছেন জনগণ। সেখানে যদি কেউ ব্যঘাত ঘটনোর চেষ্টা করে অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশে কার্যকর আইন আছে বলেও তিনি সতর্ক করে দেন।
