করোনা আক্রান্ত আকরাম খান

স্পোর্টস আপডেট ডেস্ক- দেশে করোনার ছোবল যেন কমছেই না। এর প্রভাব পড়ছে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনেও। এবার করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক আকরাম খান।

 

বেশ কিছুদিন ধরেই কিছুদিন ধরেই শরীরে উপসর্গ ছিল তার। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিরপুরের কার্যালয়ে আসেননি তিনি। গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলে, বর্তমান পরিস্থিতির কারণে এড়িয়ে গেছেন। অবশেষে টেস্ট করে জানা যায়, করোনায় আক্রান্ত তিনি।

 

শনিবার (১০ এপ্রিল) সকালে তিনি নিশ্চিত করে বলেন, গতকাল করোনা টেস্ট করার পর সন্ধ্যায় রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাসাই আইসোলেশনে আছেন। এ ছাড়া আজকে তার সহধর্মিণী সাবিনা আকরামের করোনা টেস্ট করা হবে। একই সঙ্গে তাদের দুই সন্তানকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে।

 

গত ৩-৪ দিন গলাব্যথা ও ঠাণ্ডায় ভুগছিলেন। এই লক্ষণ দেখা দেওয়ার পর তিনি করোনা পরীক্ষা করেন। এরপরেই তিনি করোনা পজিটিভ হন।

 

করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় কদিন আগে স্থগিত করে দেওয়া হয় জাতীয় ক্রিকেট লিগ। দুই রাউন্ড খেলা হলেও বেশ কজন ক্রিকেটার-কর্মকর্তা আক্রান্ত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *