শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে ২৫ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ রফিকুল ইসলাম (২৬)। নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ২ টার দিকে কোটবাজার মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। তিনি পশ্চিম রত্না এলাকার মৃত: কবির আহমদের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ সনজুর মোরশেদ। তিনি জানান, আটক ব্যক্তির হেফাজতে থাকা নগদ বাংলাদেশী ২৫ হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
