নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক মিনিটে একজনকে, আবার কিছুক্ষণ পর আরেকজনকে তার স্ত্রী বানান বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেছেন, মামুনুল হক চরিত্রহীন ব্যক্তি। মিনিটে একজনকে, আবার কিছুক্ষণ পর আরেক জনকে তার স্ত্রী বানায়। এ ধরনের অপকর্মে হেফাজতের নেতাকর্মীরা কীভাবে জড়িত থাকে তা জাতি জানতে চায়?’
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে দুপুর দেড়টার দিকে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেন শিক্ষা উপমন্ত্রী।
মামুনুল হককে উদ্দেশ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কে কত বড় নেতা সেটা দেখার কোনো বিষয় নেই। প্রতিবাদ-প্রতিরোধের মুখে ভয়ে পেয়ে মামুনুল চট্টগ্রামে আসেনি।’
কোমলমতি শিক্ষার্থীদের উসকানি দিয়ে মাঠে নামানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নওফেল বলেন, বিভিন্ন দাঙ্গা-হাঙ্গামায় তাদের ব্যবহার করা হচ্ছে। এসব কাজ থেকে বিরত থাকার জন্য কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী।
এছাড়া হেফাজত প্রসঙ্গে তিনি বলেন, ‘অপরাধ কেউ করলে প্রশাসন নিয়ন্ত্রণ করবে। রাজনীতি কেউ করতে চাইলে রাজনৈতিক কার্যক্রমে অংশ গ্রহণ করবে। কিন্তু রাজনীতি করব না, রাজনৈতিক কর্মী না আমি, আবার রাজনীতির নাম করে জ্বালাও-পো’ড়াওয়ের মতো ঘটনা ঘটাব, এইসব কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানুষের ভোগান্তি, জানমালের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যে অ্যাকশান চলমান আছে, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় অ্যাকশন শুরু হয়ে গেছে।’
হেফাজত প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে যারা অরাজকতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। যারা স-ন্ত্রা’সী কর্মকাণ্ড করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হেফাজতের আক্রমণের শিকার হয়ে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। স্বাধীনতাবিরোধী শক্তি কাদের ঘাড়ে বন্দুক রেখে বিভিন্ন হ’ত্যাকা’ণ্ডের মতো ঘটনা ঘটানোর জন্য মরিয়া হয়ে উঠেছে তা খুঁজে বের করতে হবে।’
তিনি বলেন, কওমি শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি জাতীয়ভাবে সম্মান দিয়ে ইসলামিক স্টাডিজে মাস্টার্সের স্বীকৃতি দেয়া হয়েছে। যদি ধ্বংসাত্মক কার্যক্রম হেফাজত চালিয়েই যায়, অপরাধমূলক কাজ করতেই থাকে, তাহলে ডিগ্রির যে স্বীকৃতি সে বিষয়টি পুনর্বিবেচনা করে দেখতে হবে।
