Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ

টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ

0
79

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ২০২০-২১ অর্থবছরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার দুপুরে দেলদুয়ার উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে হারভেস্টার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস.এম. এহসানুল হক সুমন, দেওয়ান তাহমিনা হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক।

 

অনুষ্ঠানের কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণের পাশাপাশি গ্রাম্য পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here