Home দেশের খবর শেরপুরে মায়ের সাথে অভিমান করে ৭ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

শেরপুরে মায়ের সাথে অভিমান করে ৭ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

0
114

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় মায়ের সাথে অভিমান করে মিম আক্তার (১২) নামে ৭ম শ্রেনীর এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৭ এপ্রিল বুধবার সকালে নিজের শায়ন কক্ষের ধরনার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

 

এলাকাবাসীদের অনেকে জানান, মিম তার মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। নিহত মিম আক্তার উপজেলার বানেশ্বরর্দী ইউনিয়নের বাউসা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং বাউসা দিশারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো। তবে কি কারনে মায়ের সাথে অভিমান করে এমন ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি।

 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মিম আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানাযায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here