Home জাতীয় অ্যাটর্নি জেনারেল ভেন্টিলেশন সাপোর্টে, দেশবাসীর কাছে দোয়া কামনা

অ্যাটর্নি জেনারেল ভেন্টিলেশন সাপোর্টে, দেশবাসীর কাছে দোয়া কামনা

0
87

নজর২৪, ঢাকা- ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এখনো ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার বিষয়ে তার জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মো. রিয়াজুল হক গণমাধ্যমকে এ কথা জানান।

 

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যায় (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তার সুস্থতায় পরিবারের পক্ষ থেকে জামাতা রিয়াজুল দেশবাসীর দোয়া চেয়েছেন।

 

শেখ মো. রিয়াজুল হক বলেন, গত ২০ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনামুক্ত হলেও তার শারীরিক অন্যান্য জটিলতা দেখা দেয়।

 

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। পরে ১৮ সেপ্টেম্বর শুক্রবার ভোরে অ্যাটর্নি জেনারেলকে আইসিইউতে নেয়া হয়। এখনও নিবিড় পরিচর্যায় তার চিকিৎসা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here