Home দেশের খবর ঝালকাঠিতে গৃহবধূকে গণধর্ষণ করে ভিডিও ধারণ ঘটনায় মামলা, আটক ১

ঝালকাঠিতে গৃহবধূকে গণধর্ষণ করে ভিডিও ধারণ ঘটনায় মামলা, আটক ১

0
73

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় চল্লিশোর্ধ্ব এক স্বামী পরিত্যক্তা অসহায় গৃহবধূকে গণধর্ষণ ও ভিডিও ধারণ করার ঘটনায় অবশেষে থানায় মামলা দায়ের হয়েছে।

 

গণধর্ষণের শিকার ওই নারী (৪ এপ্রিল) প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ নিয়ে যায় এরপর সেই অভিযোগ সহ ওই নারীকে থানায় পাঠালে গতকাল রবিবার রাতে দুই জনকে আসামী করে মামলা দায়ের করেন গনধর্ষনের শিকার ওই নারী।

 

মামলা দায়েরের পরপরই অভিযুক্ত রফি কে গ্রেফতার করে পুলিশ তবে অপর অভিযুক্ত মাইদুল পলাতক রয়েছে। সোমবার সকালে আটক রফিককে আদালতে সোপর্দ করে পুলিশ। অপরদিকে গণধর্ষনের শিকার ওই নারীকে আদালতে ২২ ধারার জবানবন্ধীও ডাক্তারী পরিক্ষার জন্য ঝালকাঠিতে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ জানায়।

 

অভিযুক্ত রফিক উপজেলার কচুয়া গ্রামের আব্দুল সত্তারের ছেলে এবং মাইদুল শৌলজালিয়া গ্রামের আব্দুল মালেক খলিফার ছেলে।

 

এর আগে গত বুধবার গভীর রাতে কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া আবাসনে এ ঘটনা ঘটে। ওই নারীকে ধর্ষনের চিত্র ভিডিও করে বিষয়টি গোপন রাখার হুমকি ধর্ষক রফিকও মাইদুল বলে অভিযোগ করেন।

 

অভিযোগে ও পুলিশ জানায়, আবাসনের ঘরে বসবাস করছেন স্বামী পরিত্যক্তা অসহায় ওই গৃহবধূ। ঘটনার দিন গভির রাতে অভিযুক্ত রফিকুল ও মাইদুল ওই নারীর ঘরে লোক আছে এমন অজুহাতে (৩১ মার্চ) বুধবার রাত ২টার দিকে ঘরের দরজা খুলতে বলেন।

 

পরিচয় পেয়ে ঘরের দরজা খুললে রফিক ও মাইদুল ঘরের ভিতরে প্রবেশ করে। এরপর রফিক (৫০) দরজা বন্ধ করে দিয়ে প্রথমে মাইদুল ও পরে রফিক ওই গৃহবধূকে ধর্ষণ করে। তখন ডাক- চিৎকার দিলে নগ্ন ভিডিও ধারণ করে তারা ভয় দেখায়।

 

এ কথা কাউকে বললে এ ঘটনা ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয় এবং কারও কাছে যাতে ফোনে যোগাযোগ করতে না পারে এজন্য ওই নারীর মোবাইলটিও নিয়ে যায় তারা। ঘটনার পর থেকে বিভিন্নভাবে ওই নারীকে হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ করেন ওই নারী।

 

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার সাংবাদিকদের জানান, ওই নারী অভিযোগ নিয়ে তার কাছে আসলে তিনি ভুক্তভোগী ওই নারীকে অভিযোগ নিয়ে থানায় পাঠিয়ে দেন।

 

এ ব্যাপারে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, লিখিত অভিযোগ পেয়েই থানায় মামলা রুজু করে পুলিশ অভিযানে নামে এবং অভিযুক্ত রফিককে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়।

 

অভিযুক্ত মাইদুলকে গ্রেতার অভিযান অব্যহত আছে। পাশাপাশি ধর্ষনের শিকার ওই নারীর ডাক্তারী পরিক্ষা ও ২২ ধারার জবানবন্ধীর জন্য ঝালকাঠি নেওয়া হয়েছে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here